ইশ্বরদী, পাবনার ছেলে। কোড লিখি, জার্মান ভাষা শিখি, আর স্বপ্ন দেখি জার্মানিতে কম্পিউটার সায়েন্স পড়ার।
ছোটবেলা থেকেই প্রযুক্তি আমাকে টানে। ২০২২ সালে নিজে নিজে C ভাষা দিয়ে প্রোগ্রামিং শুরু করি, তারপর HTML, CSS, Python আর SQL। একই বছর শুরু করি জার্মান ভাষা শেখা, আর আজ আমার গোয়েটে সার্টিফিকেট B1 হাতে। এখন B2-এর জন্য পড়ছি।
লক্ষ্য একটাই: জার্মানির Studienkolleg হয়ে Informatik-এ ব্যাচেলর করা এবং এমন সফটওয়্যার বানানো যা মানুষের কাজে লাগে।
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, পাবনা
বি. এম. ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ
গোয়েটে-ইনস্টিটিউট কলকাতা থেকে Schreiben, Lesen, Sprechen ও Hören চারটি মডিউলেই B1 পাস
লক্ষ্য: জার্মানিতে Informatik (ব্যাচেলর)
মনের অব্যক্ত কথা, যে চিঠি কখনো পাঠানো হয়নি, সেগুলো নাম না জানিয়ে লিখে রাখার একটা বাংলা ওয়েবসাইট। বানিয়েছি Vercel আর Supabase দিয়ে।
সাইটটি ঘুরে আসুন →কোনো প্রজেক্টে কাজ করতে চান, বা জার্মান ও কোডিং নিয়ে আড্ডা দিতে চান? নির্দ্বিধায় লিখুন।